ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দ্রঘোনা ফেরী ঘাটে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী গুরুতর আহত

author
রাজস্থলী-কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত : ৪ আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮
ad003
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

 মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ইউনিয়ন পরিষদের পাশে কামাল মেম্বারের চালের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত সুজন চৌধুরী (৪৫) রাজস্থলী উপজেলার তিন নং  বাঙ্গালহালিয়া ইউনিয়নের  কুতুরিয়া পাড়ার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী। দুর্ঘটনায় অটোরিকশা চালক মো. গেবরানও সামান্য আহত হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঙ্গালহালিয়া থেকে আসা সুজন চৌধুরীর মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সুজন চৌধুরীর পায়ে গুরুতর আঘাত লাগে।

আহতের বড় ভাই ও বাঙ্গালহালিয়ার ব্যবসায়ী পুলক চৌধুরী জানান, দুর্ঘটনার পর সুজন চৌধুরীকে প্রথমে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য  চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে পুলক চৌধুরী জানান।  

এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চালক সুজন চৌধুরী গুরুতর আহত হয়েছেন এবং অটোরিকশা চালক সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও অটোরিকশাটি পুলিশ জব্দ করে থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT