ঢাকা | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ইং | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় মৌলভীবাজার

মৌলভীবাজারে শাহ মোস্তফা একাডেমির আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

author
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

প্রকাশিত : ৪ আগস্ট, ২০২৬ সকাল ১০:০০
ad003
মৌলভীবাজারে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার শাহ মোস্তফা একাডেমির উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও ছাত্র-ছাত্রী শিক্ষক অভিভাবকদের লিখিত সৃজনশীল  দেয়ালিকা "জুলাই ২৪"  উন্মোচন  হয়েছে।

 প্রাণবন্ত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাহিত্যিক ও মৌলভীবাজার ইম্পেরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশীদ। 

প্রধান অতিথি মনোমুগ্ধকর অনুষ্ঠানের প্রশংসা করে বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় চেতনা, সাহস ও আত্মত্যাগের এক অনন্য ইতিহাস। এই আন্দোলনের শহীদ ও আহতদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের প্রকৃত ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশপ্রেমের শিক্ষা পৌঁছে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। 

একাডেমির প্রিন্সিপাল মোঃ ইয়ামীর আলীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক ইনামুল হক ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও লেখক সৈয়দ রুহুল আমিন, সাপ্তাহিক সমাচার'র ভারপ্রাপ্ত সম্পাদক আবদাল মাহবুব কোরেশী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদরুল আমিন চৌধুরী সুফি, বিশিষ্ট শিক্ষানুরাগী  দেওয়ান পারওয়াজ আহমদ চৌধুরী, জুলাই যোদ্ধা শাহাবুদ্দিন বাবলু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সিফাত আহমেদ রিমন, ইসলামি সংগীত পরিবেশন করেন সামিউল আলীম শাহী ও মনমুগ্ধকর কবিতা আবৃত্তি করেন ইউসুফ ইব্রাহিম জিয়াদ।

আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 মোনাজাত পরিচালনা করেন সরকারি উচ্চ বিদ্যালয়ের পেশ ইমাম মাওলানা জয়নুল হক। অনুষ্ঠান শেষে জুলাই ধারণ করে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি  প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও স্মারক দেয়ালিকার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT