কক্সবাজারের টেকনাফ পৌরসভায় বিশ্বব্যাংকের অর্থায়নে, আরইউটিডিপি প্রকল্পের আওতায় প্রস্তাবিত উপ-প্রকল্পের সম্ভাব্য প্রভাবগুলো পরিদর্শন করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার ৩ আগস্ট ২০২৬ ইংরেজি বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় তারা বিভিন্ন স্থান পরিদর্শন করছেন।
এ সময় প্রতিনিধি দলে ছিলেন বিশ্ব ব্যাংকের জুনিয়র সোশ্যাল ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট এম টি এস মেহমুদ এবং জুনিয়র এনভায়রনমেন্টাল স্পেশালিষ্ট মো: আনোয়ারুল।
উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আহমেদ।
এ সময় টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া ২নং ওয়ার্ড ও নাইট্যং পাড়া ১নং ওয়ার্ডের স্থানীয় লোকজনের সাথেও মতবিনিময় করে পরামর্শ গ্রহণ করেন প্রতিনিধি দল। পাশাপাশি উপ-প্রকল্পের সম্ভাব্য প্রভাবগুলো যাচাই-বাছাই করা হয়।
প্রভাব যাচাই-বাছাই শেষে তারা বলেন, পৌরসভার নাগরিকদের জীবনমান উন্নয়নে প্রস্তাবিত প্রকল্পসমূহের যথার্থ প্রয়োজনীয়তা রয়েছে তাই সম্ভাব্য প্রভাবগুলো যাচাই-বাছাই করা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম অনীক চৌধুরী বলেন, পৌরবাসীর জীবনমান উন্নয়নে নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।