ঢাকা | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ইং | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটকে মাদক, অনলাইন জুয়া ও চোরাচালানমুক্ত করতে কাজ করছি: খুলনা রেঞ্জ ডিআইজি

author
খুলনা ব‌্যু‌রো

প্রকাশিত : ৪ আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪২
ad003
খুলনা রেঞ্জের নবাগত ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, "আমরা বাগেরহাটবাসীকে ভালো রাখতে চাই। মাদক, অনলাইন জুয়া ও চোরাচালানমুক্ত একটি শান্তিপূর্ণ ও নিরাপদ বাগেরহাট গড়তে আমরা বদ্ধপরিকর।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) জেলা পুলিশ বাগেরহাটের আয়োজনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পুলিশ সুপার।

ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও গণমাধ্যম একে অপরের সহযোগী। অপরাধ, মাদক, অনলাইন জুয়া ও চোরাচালান প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জনগণের সহযোগিতা নিয়ে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বাগেরহাট গড়ে তুলতে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাবে।

মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সাইবার অপরাধ এবং জননিরাপত্তা নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করে জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT