ঢাকা | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ইং | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা র‍্যাবের অভিযানে ৮৫ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

author
খুলনা ব‌্যু‌রো

প্রকাশিত : ৪ আগস্ট, ২০২৬ দুপুর ৩:৩৪
ad003
সাতক্ষীরার কলারোয়ায় র‍্যাব-৬-এর অভিযানে ৮৫ বোতল নিষিদ্ধ এসকাফ (ESKUF) সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার টেলিফোন এক্সচেঞ্জের সামনে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

র‍্যাব-৬ জানায়, মাদকের বিরুদ্ধে ঘোষিত 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা এবং সিপিসি-৩ যশোর ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

 এ সময় একটি কালো রঙের পালসার মোটরসাইকেলে করে মাদক বহনের সময় ৮৫ বোতল এসকাফ সিরাপসহ মো. সালাউদ্দিন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা।

অভিযানকালে উদ্ধার হওয়া মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে উদ্ধারকৃত আলামতসহ কলারোয়া থানায় হস্তান্তর করা হবে।

র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদক ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT