ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরশুরামে সোনালী ব্যাংক ম্যানেজারের বিদায় ও বরণ অনুষ্ঠান

author
পরশুরাম ফেনী সংবাদদাতা

প্রকাশিত : ৪ আগস্ট, ২০২৬ দুপুর ৩:৩৬
ad003
পরশুরাম বাজারে সোনালী ব্যাংক পিএলসি পরশুরাম শাখার কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে বিদায়ী ম্যানেজারের বিদায়ী ও নবাগত ম্যানেজারের বরণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ৪ অগাস্ট  বিকেল ৫ টায় ব্যাংকের ভিতরে এক আবেগঘন পরিবেশে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এসিস্ট্যান্ট ম্যানাজার কামানাশীশ বিশ্বাস এর সঞ্চালনায় নবাগত ম্যানাজার ওয়ালিউর রহমানের সভাপতিত্বে এ বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বিদায়ী ম্যানাজার অভিজিৎ পাল  বলেন ২২  এপ্রিল ২০২২ সালে এই শাখায় যোগদান করি।সকল গ্রাহক ও সহকর্মীদের  আন্তরিকতা থাকার সুবাদে   দীর্ঘদিন চাকরি করা সুযোগ হয়েছে।আমি সকলের প্রতি কৃতজ্ঞ।

আমার পক্ষ থেকে একটি কথা অনুরোধ রইল আমাকে যেভাবে সহযোগিতা করেছেন। নতুন যোগদানরত ম্যানাজারকে সহযোগিতা করার জন্য অনুরোধ রইল।

সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর কর্মনিষ্ঠা, আন্তরিকতা ও সহকর্মীদের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্কের জন্য প্রশংসা করা হয়। 

এসময় আরও উপস্থিত ছিলেন   বনিক সমিতির সাবেক সভাপতি লোকমানুজ্জামান হোসেন, পরশুরাম প্রেস ক্লাবের সহসভাপতি ফোরকানসহ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃ্ন্দ।আলোচনার শেষে নতুন ম্যানেজারকে বরণ ও বিদায় ম্যানাজারকে সকলের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT