ঢাকা | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ইং | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুরে তাজির হোটেল ও আল সামস হোটেল মালিকের আড়াই লাখ টাকা জরিমানা

author
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশিত : ৪ আগস্ট, ২০২৬ দুপুর ৩:৩৮
ad003
নীলফামারীর সৈয়দপুরে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে ভোক্তা অধিকারের এক অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় তাজির উদ্দিন হোটেলের মালিকের ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল ও একই অপরাধে আল সামস্ হোটেল মালিকের ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ মাসের জেল প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক সৈয়দপুরের সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন এ দন্ড প্রদান করেন। পরে অভিযুক্ত হোটেল মালিকরা জরিমানাকৃত অর্থ পরিশোধ করেন।

জেলা ভোক্তা অধিদপ্তরের এ অভিযান পরিচালনা করেন সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন এবং তার সাথে ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দিন ও সঙ্গীয় পুলিশ ফোর্স।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT