ঢাকা | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ইং | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ৫ আগস্ট, ২০২৬ সকাল ৫:১৬
ad003
নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘণ্টা যানজটের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ বুধবার (৫ আগস্ট) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজট দেখা দেয়।

জানা যায়, সকালে মদনপুর ইপিলিয়ানের সামনে উল্টো পথে গাড়ি ঢুকে যাওয়ার কারণে চার লাইন হয়ে যাওয়া তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে যানজট পৌঁছে মেঘনা টোল প্লাজা পর্যন্ত।

দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। অনেককে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়। বিশেষ করে নারী, শিশু ও অসুস্থ যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর ইপিলিয়ানের সামনে উল্টোপথে গাড়ি আসে চার লেন কারণে যানজট সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশের একাধিক টিমের চেষ্টায় ১০টার দিকে মহাসড়কের যানজট নিয়ন্ত্রণে আনে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT