ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
জুলাই বিপ্লবের গাজীপুর সদর উপজেলায় বিজয় র‍্যালিতে

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এমপি ডা.রফিকুল ইসলাম বাচ্চু

author
গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ৫ আগস্ট, ২০২৬ দুপুর ৩:০৯
ad003
জুলাই বিপ্লবের বিজয়ের চেতনা ধারণ করে ফ্যাসিবাদের পুনরুত্থান প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. অধ্যাপক এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় গাজীপুর সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিজয় র‍্যালী ও আলোচনা সভায় গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক আবু তাহের মুসুল্লির সভাপতিত্বে ও সদস্য সচিব আবু বকর সিদ্দিক এর সঞ্চালনায় ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক অধ্যাপক ডা: এস.এম রফিকুল ইসলাম বাচ্চু। উক্ত র‍্যালী ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী, বিএনপির নেতা সাহাব উদ্দিন,সেলিম ভূুইয়া, গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন গাজীপুর সদর উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়া,সদর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম তাজ,সদর উপজেলা বিএনপির সদস্য ফজলুল হক মুসল্লী, আবুল বাসার, কাজী শহিদুল্লাহ, হাজী ইসমাইল হোসেন, হাবিবুর রহমান বেপারী, মিজানুর রহমান খোকন ও মুজিবুর রহমান।এ ছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকার, সদস্য সচিব এমারত মুসল্লী,সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আসাদুজ্জামান হারুন, সদর উপজেলা জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় আয়োজিত জুলাই বিপ্লবের বিজয় র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন। গাজীপুর জেলায় মাদক ব্যবসার নেতৃত্ব দিচ্ছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল। তিনি বিভিন্নভাবে সামাজিক অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছেন। তাই সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থেকে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, নিজেদের মধ্যে অনৈক্যের সুযোগ নিয়ে যেন কেউ ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে রক্তের বিনিময়ে আমরা যে গণতন্ত্র ফিরে পেয়েছি, জননেতা তারেক রহমানের নেতৃত্বে আসুন আমরা সারা দেশে সংগঠনকে আরও সুসংগঠিত করি। সবাই ঐক্যবদ্ধ হয়ে উপজেলা ও পৌরসভা নির্বাচনে একক প্রার্থীর মাধ্যমে বিজয় নিশ্চিত করি।র‍্যালিতে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি আহত ও সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করে শোককে শক্তিতে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT