ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

author
শার্শা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৬ সকাল ৬:০৩
ad003
যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাভারন সার্কেল সিনিয়র এএসপি আরিফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো.খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শার্শা থানার তদন্ত অফিসার (ওসি তদন্ত) শাহ্ আলম, উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ,উপজেলা সমবায় অফিসার আব্দুর রাশেদ,উপজেলা আইসিটি অফিসার শুভেন্দু হালদার,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান,শার্শা পল্লি বিদ্যুৎ ডিজিএম দেবাশীষ সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী মোট ৩১ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT