ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিওরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি

author
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৬ সকাল ৬:২৩
ad003
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ১৪ নং বাষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কয়েকজন জুলাই যোদ্ধা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।

মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল আলম সাইম তাঁর বক্তব্যে ২০২৪ সালের ৪ আগস্ট মানিকগঞ্জে আন্দোলনের সময় তাঁর ওপর হামলার ঘটনার বর্ণনা দেন। তিনি সে সময়ের ভয়াবহ পরিস্থিতি, আন্দোলনকারীদের দুর্ভোগ এবং গণঅভ্যুত্থানের স্মৃতি তুলে ধরে নতুন প্রজন্মকে সেই ইতিহাস জানার আহ্বান জানান।

বালিয়াখোঁড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন দেওয়ান সাকিব তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব জুলাই যোদ্ধাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বিশেষভাবে শহীদ মীর মুগ্ধ ও শহীদ সাঈদের আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন, তাঁদের ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এইচ এম উজ্জ্বল, বালিয়াখোড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন দেওয়ান সাকিব, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল আলম সাইম এবং ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সমন মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৪ নং বাষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ জামাল মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীনা খন্দকার।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT