ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষেতলাল থানার ওসি, মাদক নির্মূলে বদ্ধপরিকর

author
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৬ সকাল ৭:৪১
ad003
জয়পুরহাটের ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেছেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

তিনি বলেন, ক্ষেতলাল উপজেলায় কোনোভাবেই মাদক ও জুয়ার আসর চলতে দেওয়া হবে না। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। মাদক ও অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য গোপনীয়তা রক্ষা করে পুলিশকে জানাতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT