ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে অর্ধশত গ্রাম

author
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২
ad003
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাঁও - সাঁটিয়াজুড়ী  ইউনিয়নের মধ্যবর্তী স্থানে খোয়াই নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করার ফলে নদীর পাড়ে বিভিন্ন স্থানে ভাঙনের দেখা দিয়েছে। এর ফলে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে ইচ্ছাকুটা গ্রামের খোয়াই নদীর দু'পাড়ের বসবাসরত মসজিদসহ মানুষের বাড়িঘর।  

এ ব্যাপারে এলাকার শতাধিক লোক সাক্ষরিত একটি লেখিত অভিযোগ জেলা প্রশাসকের কাছে দেয়া হয়েছে।  অভিযোগে উল্লেখ করা হয়, এলাকার কিছু ব্যাক্তি জোড় পূর্বক ভাবে ইচ্ছাকুটা গ্রামের পশ্চিম দিকে খোয়াই নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। গ্রামবাসীসহ এলাকার লোজন বাধা দিলেও প্রশাসনের ধোয়াই দিয়ে দিনরাত তাদের কাজ চালিয়ে যাচ্ছে। 

একদিকে ড্রেজার মেশিনের বিকট শব্দে পরিবেশ নষ্ট হচ্ছে অন্যদিকে হুমকির মুখে পড়ছে নদীর দুপাড়। বর্তমান বর্ষা মৌসুমেে যেকোন সময় নদীর পাড় ভেঙে বন্যা দেখা দিতে পারে। এতে ক্ষতিগ্রস্ত হবে রাণীগাঁও - সাঁটিয়াজুরী ইউনিয়নের অর্ধশত গ্রাম। 

এ ব্যাপারে  এলাকার  ভোক্তভোগী সাধারণ মানুষ  উপজেলা ও জেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন,  অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। শীঘ্রই আরও জোরালো ভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT