ঢাকা | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ইং | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে

--পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম

author
ভৈরব (কিশোরগঞ্জ ) প্রতিনিধি

প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৬ সকাল ৮:২৬
ad003
কিশোরগঞ্জের ভৈরবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ আগষ্ট দুপুরে শহরের ভৈরব প্যালেস

 পার্টি সেন্টারে এই আয়োজন করা হয়এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। 

এসময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ এবং আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন। তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শুধু তাই নয়, এসব হতাহতের বিচার বাংলার মাটিতেই হবে।

তিনি আরো বলেন,আমাদের দেশে ছাত্র-জনতা জুলাই আন্দোলন না করলে স্বৈরাচার বিদায় হতনা। জুলাই মাসে তীব্র আন্দোলনে চৌদ্দশত মানুষ মারা গেছে, আহত হয়েছে কয়েকশ। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের  ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তার আমলে দেশে কোন গণতন্ত্র ছিলনা, ভোটের অধিকার ছিলনা, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে  পাচার করা হয়। স্বৈরাচার বিদায়ের পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে।

এতে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন ও সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানসহ অনেকে।

এছাড়া আজ সকালে উপজেলা প্রশাসন আয়োজিত জুলাই গণঅভ্যুর্থান দিবস -২৬ উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জুলাই যোদ্ধাগনসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম মামুনুর রশীদ। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT