ঢাকা | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ইং | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের ক্যাম্পেইন

author
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৬ সকাল ৯:৩৩
ad003
যেখানে আমি সেখানেই পরিচ্ছন্নতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে  বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনে আয়োজনে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 

এ লক্ষে বেলা ১১ ঘটিকার দিকে উপজেলা পরিষদের চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশ গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, কৃষিবিদ নিতাই চন্দ্র রায়, কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাম্মিম জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, সেভা এনজিওর নির্বাহী পরিচালক এন এম জহিরুল ইসলাম প্রমুখ। পরে ঢাকা-মহাসড়কের দুইপাশে অবৈধ দোকান-পাট উচ্ছেদ ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।.
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT