ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষেতলাল থানায় প্রথমবার জুয়া প্রতিরোধ আইন-২০২৬ এ মামলা,আটক ৫

author
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৬ সকাল ৯:৪১
ad003
জয়পুরহাটের ক্ষেতলাল থানায় প্রথমবারের মতো নবপ্রণীত জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি কার্যকর হওয়া এ আইনের অধীনে মামলাটি নথিভুক্ত হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত প্রায় ৩ টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের শিবপুর কৈগাড়ী আদর্শ গ্রামে অভিযান চালায় ক্ষেতলাল থানা পুলিশ। এ সময় জুয়া খেলার অভিযোগে ৫ জনকে আটক করা হয়। আটকরা হলেন, মহসিন আলী (৪১), পিতা মৃত রইছ উদ্দিন আকন্দ; জহুরুল ইসলাম (২৮), পিতা ফজিবর শেখ ফুলবর প্রামাণিক, পিতা সজালত প্রামাণিক, সবুজ মণ্ডল, পিতা শহিদুল মণ্ডল এবং সবুজ ব্যাপারী, পিতা সুলতান ব্যাপারী। তাদের সকলের বাড়ি শিবপুর কৈগাড়ী আদর্শ গ্রামে।

পরে তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী মামলা রুজু করা হয়। বর্তমানে এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সম্প্রতি কার্যকর হওয়া নতুন এ আইনে অনলাইন ও অফলাইন উভয় ধরনের জুয়া কার্যক্রমের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এর মাধ্যমে দেশের জুয়াবিরোধী আইনকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন,জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর মাধ্যমে অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের জুয়া কার্যক্রমকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সমাজ থেকে জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। জুয়ার মতো সামাজিক অপরাধ প্রতিরোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT