ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

author
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৬ সকাল ১০:০৪
ad003
জ্বালানি তেল, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে মৌলভীবাজারে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান  কর্মসূচি  পালন করা হয়।

১১ দলীয় ঐক্য মৌলভীবাজার জেলার উদ্যোগে বৃহস্পতিবার মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে স্মারক লিপি গ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  রুবেল মাহমুদ। 

এসময় উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের জেলার  আহবায়ক কমিটির সদস্য ও  জামায়াতে ইসলামী'র  জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ সায়েদ আলী, জেলা জামায়াত সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, এনসিপি জেলা সেক্রেটারী মোঃ রুহুল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা সেক্রেটারি মাওলানা হিফজুর রহমান হেলাল, বাংলাদেশ  ডেভেলপমেন্ট পার্টি মৌলভীবাজার জেলা সভাপতি  আব্দুল মজিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা সভাপতি  মোঃ আলাউদ্দিন শাহ, বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক মজলিস কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালী,  মৌলভীবাজার পৌর জামায়াত আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, পৌরসভা সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT