ঢাকা | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ইং | ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে মহাসড়ক প্রশস্তকরণে ১৯ স্থাপনা উচ্ছেদ

author
ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৬ সকাল ১০:০৭
ad003
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মহাসড়কের বাঁক সরলীকরণ ও প্রশস্তকরণ প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমির ওপর নির্মিত ১৯ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার পাইকপাড়া গ্রামে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় আড়াই একর অধিগ্রহণকৃত জমির ওপর নির্মিত ঘরবাড়ি, দোকানসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়। একই সঙ্গে জমিতে থাকা ঘর, দোকানের মালামাল ও গাছপালা খোলা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী হাফিজুর রহমান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, “মহাসড়কের বাঁক সরলীকরণ ও প্রশস্তকরণ প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রকল্পের কাজ দ্রুত ও নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT