ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবদীর চরদিঘলদীতে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ

author
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৬ সকাল ৯:৫০
ad003
নরসিংদীর মাধবদী চরদিঘলদীতে একটি শিশু একটি বৃক্ষ স্লোগানকে সামনে রেখে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও চরদিঘলদী ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে চরদিঘলদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩০০ চারা গাছ বিতরণ করা হয়।

অনুষ্ঠারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার। বিশেষ অতিথি ছিলেন মাধবদী থানার ওসি অপারেশন মোঃ মাহতাবুর রহমান, নরসিংদী সদর উপজেলা পিআইও মনিরুল ইসলাম শোভন, নরসিংদী সদর উপজেলা সহকারী প্রকৌশলী ইকবাল পাঠান, চরদিঘলদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম, চরদিঘলদী ইউনিয়ন বিএনপির সেক্রেটারী মোঃ সফিকুল ইসলাম,  চরদিঘলদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ ইউনুছ মিয়া, দোয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলী হোসেন শাহজাহান, মাধবদী থানার এসআই জসিম উদ্দিনপ্রমূখ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT