ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দিতে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

author
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৬ সকাল ১০:১৪
ad003
কুমিল্লার দাউদকান্দিতে হত্যা মামলার এক আসামি, এক বছরের সিআর সাজাপ্রাপ্ত এক আসামি ও সিআর পরোয়ানাভুক্ত আরও তিন আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা-পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) ভোর থেকে সকাল পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশের দিকনির্দেশনা ও নেতৃত্বে পুলিশের পৃথক দল এসব অভিযান চালায়। পুলিশ জানায়, এসআই রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত আড়াইটার দিকে নরসিংদী সদর এলাকা থেকে হত্যা মামলার আসামি মো. অন্তর খান (৩০)কে গ্রেপ্তার করে। তিনি দাউদকান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর সতানন্দি সওদাগর বাড়ির মো. মনির হোসেন সওদাগরের ছেলে।

এএসআই শ্যামল শর্মার নেতৃত্বে পুলিশের আরেকটি দল সকাল ১০টা ২০ মিনিটে সুন্দলপুর এলাকা থেকে এক বছরের সিআর সাজা পরোয়ানাভুক্ত নজরুল ইসলাম ভূইয়া, প্রোঃ মীম এন্টারপ্রাইজকে গ্রেপ্তার করে। তিনি সুন্দলপুর এলাকার আব্দুল আজিজ ভূইয়ার ছেলে।

অন্যদিকে, গৌরীপুর তদন্ত কেন্দ্রের এএসআই প্রিয়ব্রতের নেতৃত্বে পুলিশের একটি দল রাত আড়াইটার দিকে পিপিয়াকান্দি এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত জহিরকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার মৃত অহিদ মিয়ার ছেলে।

এএসআই মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের অপর একটি দল রাত সাড়ে ৩টার দিকে পিপিয়াকান্দি এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত আঃ ছালাম ও সাহেদ আলীকে গ্রেপ্তার করে। আঃ ছালাম নারিকেলতলা এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে এবং সাহেদ আলী পিপিয়াকান্দি এলাকার মৃত জুলু মিয়ার ছেলে।

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ প্রেস রিলিজে এসব তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT