গণঅভু্খানের মাধ্যমে শৈরাচারী শাসক গোষ্ঠী জনগণের আন্দোলনের সামনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ওই শাসক গোষ্ঠীর পেতাত্তারা আবার নতুন করে দেশীয় ও বিদেশী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশকে বানচাল করতে চাইছে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সংসদ সদস্য এডভোকেট আবদুস সালাম আজাদ এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, এদেশের জনগন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ পূর্ণরুদ্ধারে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, এদেশের সরকারের মূল লক্ষ্য হলো একটি সমৃদ্ধশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করা। সেই লক্ষে বর্তমান বিএনপির সরকার কাজ করে যাচ্ছে। এসময় তিনি বলেন, কোন অপশক্তি ও চক্তান্তকারীদের এদেশে স্হান হবে না। আমরা এদেশের মানুষকে সাথে নিয়ে সকল পরশক্তিকে পরাভূত করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করবো।
সভায় জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এমপি নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ - ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা উন্নয়ন কমিটির চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।