ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৬ দুপুর ১:২৪
ad003
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে নতুন করে আক্রান্ত হয়ে ১ হাজার ২১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। তবে এ সময়ে ২৪৯ জনের নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

শুক্রবার হাম ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক দুই বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৬৪ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরো ৭৩৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৬ হাজার ৭৪০ জনের হাম শনাক্ত হয়েছে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT