বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখা গত ২ দশকের বেশি সময় যাবত মানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
তারই ধারাবাহিকতায় নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কোলা বাজারে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) "পালাবদল" নাটকটি প্রদর্শন করে।
নাট্য রচনায় ও নির্দেশনায় ছিলেন অসীম কুমার মহন্ত।
বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখার সভাপতি উত্তম সরকার বলেন, মানাপ নওগাঁ ২০০৪ সাল থেকে সচেতনতা মূলক নাট্য প্রদর্শনী করে আসছে। এছাড়াও বিভিন্ন পর্যায়ে অসহায় দারিদ্র মানুষের পাশে মানবতার সেবায় নিয়োজিত। তিনি মানাপকে সহযোগিতা করার জন্য উন্নয়ন সংস্থা খান ফাউন্ডেশন ও আপোসকে ধন্যবাদ জানান।