ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে যাত্রীবাহী বাস ও গরুবাহী টেম্পুর সংঘর্ষে নিহত ৩

author
নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ৮ আগস্ট, ২০২৬ সকাল ৬:৫৪
ad003
নাটোরের গুরুদাসপুরে নয়াবাজার এলাকায় যাত্রীবাহী বাস ও শ্যালো মেশিন চালিত গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই গরুব্যবসায়ীসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার সকাল ১০ টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার হাজিরহাট গ্যাসপাম্প এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল মহল্লার আব্দুর রহমান (৭০), ধামানিয়াপাড়া মহল্লার আক্কাস আলী (৫৮) ও তাঁর ছোট ভাই জাহাঙ্গীর হোসেন (৪৮)।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহতরা নছিমনে করে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন। পথে হাজিরহাট গ্যাসপাম্পসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা আরআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি বলেন, সংঘর্ষে বাসটির সামনের কাচ ভেঙে দুমড়েমুচড়ে গেলেও বাসের কোনো যাত্রী হতাহত হননি। তবে নছিমনে থাকা গরু ব্যবসায়ীর মধ্যে আব্দুর রহমান বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আক্কাস আলীকে বড়াইগ্রাম হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় এবং পথে তাঁর ছোট ভাই জাহাঙ্গীর মারা যান। 

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।তিনি আরো বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT