ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরদীতে ছাত্রদলের ইউনিয়ন কমিটি গঠনে তথ্য সংগ্রহ ফরম জমা কার্যক্রম সভা অনুষ্ঠিত

author
মনোহরদী নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ৮ আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৪
ad003
নরসিংদীর মনোহরদী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের জন্য তথ্য সংগ্রহ ফরম জমা কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার মনোহরদী উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। এর আগে সম্ভাব্য পদপ্রত্যাশী ও নেতাকর্মীদের মাঝে তথ্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়।  বিতরণকৃত ফরম জমা নেওয়ার মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব হাসান, সাধারণ সম্পাদক ইমরান ইসহাক রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোসতাকিম মিরাজ, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান সরকার, কলেজ শাখার   প্রস্তাবিত সভাপতি প্রিন্স রাকিব এবং প্রস্তাবিত সাধারণ সম্পাদক রুবেল প্রধান। এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রদলের নেতারা জানান, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ইউনিয়ন কমিটি গঠনের এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তথ্য যাচাই-বাছাই শেষে যোগ্য ও সক্রিয়  নেতাকর্মীদের সমন্বয়ে পর্যায়ক্রমে ইউনিয়ন কমিটি ঘোষণা করা হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT