ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধীরা সংখ্যায় কম তাদের তথ্য দিনঃ ওসি সাইফুল ইসলাম

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ৮ আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৮
ad003
কক্সবাজারের টেকনাফে অপহরণ ও মা'দ'কমুক্ত টেকনাফ গড়তে জনসচেতনতার আহবান জানিয়েছেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ইংরেজি জুমার নামাজের পর জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। 

এ সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে গঠনমূলক বক্তব্যে তিনি বলেন, অপহরণ, মানবপাচার, মাদক সহ সব ধরনের অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। আগামীতেও কাজ করে যাবে। যেকোনো অপরাধ প্রতিরোধে জনগণের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলেও তিনি উপস্থিত মুসল্লীদের সামনে আশ্বস্ত করেন।

আরও বলেন টেকনাফের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যমে নতুন আঙ্গিকে পুলিশ কাজ শুরু করেছে। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ টেকনাফ গড়ে তুলতে পুলিশ ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপস্থিত সকলের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, অপহরণ, মানবপাচার, মাদক কিংবা অন্য যেকোনো অপরাধ সম্পর্কে সঠিক তথ্য জানা থাকলে তা গোপন রাখা উচিত নয়। তাছাড়া অপরাধীরা সংখ্যায় বেশী নয়। অপরাধীরা সংখ্যায় কম। সুতরাং এদের এসব অপরাধ গোপন না রেখে যত দ্রুত সম্ভব পুলিশকে জানাতে হবে। পুলিশকে জানালে পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারবে। পুলিশ আপনাদের শত্রু নয়, পুলিশ আপনাদের বন্ধু। 

মাদকের ক্ষতি ও ভয়াবহতা সম্পর্কে আপনারা একজন আরেকজনকে বুঝান। মসজিদ, মাদ্রাসায়, সভায় সবখানে মাদকের ভয়াবহতা সম্পর্কে তুলে ধরুন। অপরাধ যা করেছেন হয়ছে আর নয়। এবার অপরাধ করা বন্ধ করুন। ভাল পথে ফিরে আসুন। 

পরিশেষে জনসাধারণের সক্রিয় সহযোগিতার মাধ্যমেই অপরাধ নিয়ন্ত্রণ করে নিরাপদ টেকনাফ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT