ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

জুলাই সনদ গণমানুষের মুক্তির সনদ

author
চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ৮ আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৮
ad003
শতশত ছাত্রজনতার রক্তের বিনিময়ে এদেশের মানুষ  স্বৈরশাসকের কবল থেকে মুক্তি পেয়েছে। যে মুক্তির জন্য দীর্ঘ ১৫ বছর যাবৎ আন্দোলন করেছে। 

শনিবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য  ডা. মোসলেহ উদ্দিন ফরিদ চৌগাছা উপজেলার স্বর্পরাজপুর আরিফা সুলতানা মহিলা মাদ্রাসার সংবর্ধণা অনুষ্ঠানে এ কথা বলেন। 

সভায় সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রহমান। প্রধান অতিথি তার বক্তৃতায় আরো বলেন এদেশে এগিয়ে নিতে একদল সৎ এবং দক্ষ জনশক্তি প্রয়োজন। 

সভায় আরো বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, সাংবাদিক রহিদুল ইসলাম খান, মাওলানা আব্দুর রহমান, ড. মাহবুবুর রহমান, মাওলানা রওশন জামিল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT