ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় এর নব নিযুক্ত উপ উপাচার্য ড. এমতাজ হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (০৮ আগস্ট) রাজধানীর মিরপুর সিটি মহল চাইনিজ রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. ওয়ালিদ হাসান পিকুল, অধ্যক্ষ আখতারুজ্জামান মুকুট ও উপজেলা নির্বাচনী কর্মকর্তা আব্দুস সালামকে সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আখতারুজ্জামান মুকুট ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল আলীম।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. লোকমান হাকিম, প্রফেসর ড. গফুর গাজী, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এর সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান, প্রফেসর ড. নাছির উদ্দিন মিজি, ব্যাংকার আব্দুল হাই প্রমুখ।