ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ৯ আগস্ট, ২০২৬ সকাল ৫:১৭
ad003
মন্টেরির বিপক্ষে ইন্টার মিয়ামির হয়ে দুর্দান্ত গোল করে বন্ধু লিওনেল মেসির সদ্যপ্রয়াত বাবা হোর্হে মেসিকে শ্রদ্ধা জানালেন রদ্রিগো ডি পল। গোল করার পর নিজের জার্সির নিচে থাকা মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি দেখান তিনি।

মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর পর রাতটি ছিল ইন্টার মিয়ামির জন্য আবেগঘন। আর্জেন্টিনার রোজারিওতে ৬৮ বছর বয়সে মারা যান তিনি। বাবার মৃত্যুর খবরে পরিবারের কাছে যেতে আর্জেন্টিনায় ফিরে যান মেসি। 

লিগস কাপের গ্রুপ এ পর্বের এই ম্যাচে ছিলেন না তিনি। তার অনুপস্থিতিতে দলকে এগিয়ে দেন ডি পল। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান দে পল। এরপর দৌড়ে কর্নারের দিকে গিয়ে নিজের জার্সি খুলে ফেলেন তিনি। ভেতরে ছিল মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি। গোল পেলে এই শ্রদ্ধা জানানোর পরিকল্পনা আগে থেকেই ছিল বলে মনে করা হচ্ছে।

২০২২ বিশ্বকাপ জয়ী দলে একসঙ্গে খেলেছেন ডি পল ও মেসি। এরপর দে পল ইন্টার মিয়ামিতে যোগ দিলে তাদের বন্ধুত্ব আরও গাঢ় হয়। ২০২৬ বিশ্বকাপেও একসঙ্গে খেলেন তারা, যেখানে রানার্সআপ হয় আর্জেন্টিনা।



সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT