সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫ আগস্ট জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১১টার দিকে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরেন।
মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতৃবৃন্দ জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষা আরও জোরালো হয়েছে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার, সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মানু, সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেন শফি, উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মকুল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহবুব, কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীন রেজা, যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিসাত করিম নয়ন, সদস্য সচিব আমিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান অভি, সদস্য সচিব আল-আমিন হোসেন, যুগ্ম আহ্বায়ক এরশাদ বিন মজিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।