ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে রাস্তা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন: মহাসড়ক অবরোধ

author
জামালপুর প্রতিনিধি

প্রকাশিত : ৯ আগস্ট, ২০২৬ দুপুর ১:২৫
ad003
জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের নারায়ণপুর চইরাপাড়া এলাকায় প্রায় ৩ শতাধিক পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে  করে  কাজ কর্ম সহ জরুরি প্রয়োজনে এলাকাবাসীর যাতায়াত ব্যাহত হচ্ছে। রাস্তা খুলে দেওয়ার দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

আজ রোববার দুপুরে নারায়ণপুর এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

মানববন্ধনে বক্তব্য রাখেন তিতপল্লা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাঈদী, খালেদা আফসারী দুলালী, হারুনসহ স্থানীয়রা।

বক্তারা অভিযোগ করে বলেন,  রাস্তাটি বন্ধ করে দেওয়ায় প্রায় ৩ শতাধিক পরিবারের মানুষ চরম দুর্ভোগে পড়েন।

এলাকাবাসীর দাবি, রাস্তাটি ওয়াকফ করা হলেও দীর্ঘদিন ধরে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। ফলে কৃষিকাজ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসাসহ জরুরি প্রয়োজনে এলাকাবাসীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

তারা অবিলম্বে রাস্তাটি উন্মুক্ত করে দিয়ে ভবিষ্যতে যাতে কোনো ব্যক্তি বা পক্ষ রাস্তা বন্ধ করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর ও স্থায়ী হস্তক্ষেপ দাবি করেন। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT