ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জের চক রহিমারপুরে করতোয়া নদী থেকে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদন্ড

author
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি

প্রকাশিত : ৯ আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৩
ad003
গাইবান্ধার গোবিন্দগঞ্জের চক রহিমারপুরে করতোয়া নদী থেকে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে রায়হান আকন্দ (৩০) নামের এক ব্যক্তির বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত  রায়হান উপজেলার বড় সাতাইল বাতাইল গ্রামের মো} রাহেনুলের পুত্র। গতকাল রোববার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তামশিদ ইরাম খান ভ্রাম্যমান আদালতে এই রায় প্রদান করেন। 

জানা গেছে দীর্ঘ দিন ধরে দন্ডপ্রাপ্ত রায়হান ও এলাকার একটি সংঘবদ্ধ চক্র করতোয়া নদীর চক রহিমাপুর এলাকায় ড্রেজার মেসিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। গোপান সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে সঙ্গীয় ফোর্স সহ সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট তামশিদ ইরাম খান অভিযান পরিচালনা করেন। এসময় অন্যরা পালিয়ে গেলেও রায়হানকে আটক করা  হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রায়হানকে ২০দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন বিজ্ঞ  ম্যজিষ্ট্রেট।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT