ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুত্বের টানে মণিরামপুরের পল্লীতে চাইনা নাগরিক, বাড়িতে উৎসুক জনতার ভীড়

author
মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ৯ আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৮
ad003
ওয়ার্ল্ড চ্যাট নামের একটি ফ্রি প্ল্যাটফর্ম-এ তিন মাসের পরিচয়। শুরুতেই সেই সুদূর চীনা নাগরিককের সাথে আলাপচারিতা বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল। এরই মাঝে নিজেদের অজান্তেই কখন যে একজন অপরজনের প্রতি দূর্বল হয়ে পড়ে, তা নিজেরাই জানেন না। দূরদেশ, ভিন্ন পরিবেশ আর ভিন্ন ধর্ম তাদের বন্ধুত্বের সম্পর্কে বাঁধা হয়ে দাড়াতে পারেনি। 

রোববার সকালে যশোরের মণিরামপুর উপজেলার প্রত্যন্ত হুরগাতী গ্রামে ছুটে এসেছেন চাইনা নাগরিক ৪২ বছর বয়সী ইউ লিয়াংলিয়াং। এদিকে আকস্মিক চাইনা নাগরিক বাড়িতে আসায় বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন মেয়েটির পরিবার। একদিকে বাড়ির লোকজন আত্বীয় স্বজনের মন্তব্যে বিব্রতকর পরিস্থিতির মধ্যে কাটছে, অপরদিকে প্রতিবেশিদের কানা-ঘুসায় লজ্জায় পড়েছেন তারা। 

পেশায় প্রকৌশলী (জাহাজ নির্মাণ) ইউ লিয়াংলিয়াং -এর জন্মস্থান চীনের পূর্ব উপক্থলীয় অঞ্চল পীত সাগর ও রোহাই সাগরের তীরে অবস্থিত শানডং প্রদেশে। দুই ভাইয়ের মধ্যে বড় ইউ লিয়াংলিয়াং -এর বাবার নাম ইউ সংউই এবং মায়ের নাম কিউই জুয়েজুয়ান। ইউ লিয়াংলিয়াং -এর ব্যবহৃত পাসপোর্ট ও তার সাথে ভাষাগত এ্যাপস-এর মাধ্যমে কথা বলে এসব তথ্য উঠে আসে। তিনি বিশ দিনের জন্য বাংলাদেশ সফরে এসেছেন। এখানে তেমন কেউ পরিচিত না থাকায় পরিচয়ের সূত্র ধরে তিনি হুরগাতী গ্রামে আসেন। লাইভ লোকেশনের মাধ্যমে এই বাড়িতে আসেন।

তবে, বন্ধুত্বের টানে আসলেও মেয়েটির পরিবারের সম্মতি পেলে তিনি মেয়েটিকে বিয়ে করতে চাচ্ছিলেন। কিন্তু মেয়েটির বয়স কম হওয়ায় হতাশ হন ইউ লিয়াংলিয়াং। 

মেয়ের মা ও দাদী মেয়ের এমন কান্ডে লজ্জায় পড়েছেন। বন্ধুত্বের টানে ওই চাইনা ছেলে এসেছেন বলে মেয়েটির মা বিউটি খাতুন ও দাদী আঞ্জুয়ারা বেগম জানান।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT