ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাশ, জিপিএ- ৫ পেয়েছে ১৫২ জন

author
স্টাফ রিপোর্টার, নোয়াখালী

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬ সকাল ৯:১০
ad003
এবার এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়  থেকে ২৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই পাশ করেছে।

এরমধ্যে জিপিএ–৫ পেয়েছে ১৫২ জন শিক্ষার্থী।
 
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, বিজ্ঞান বিভাগে ১৩৪ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ–৫ পেয়েছে ১২১ জন; ব্যবসায় শিক্ষায় ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ–৫ পেয়েছে ২২ জন; মানবিক বিভাগে ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ–৫ পেয়েছে ৯ জন।

তিনি বলেন, শতভাগ পাশের পাশাপাশি জেলার মধ্যে সবচেয়ে বেশি জিপিএ- ৫ পেয়েছে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। শিক্ষক,  শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম, বিদ্যালয়ের কঠোর নিয়ম শৃঙ্খলা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগীতার কারণে এমন ফলাফল হয়েছে।

এদিকে ফলাফল ঘোষণার পর বিদ্যালয়ে নেচে গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কৃতি শিক্ষার্থীরা। এ সময় ভালো ফলাফলের জন্য শিক্ষক, অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান শিক্ষার্থীরা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT