এসএসসি ফলাফলে বরগুনার আমতলী উপজেলার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে, আমতলী আরমান খোরশেদ( একে) সরকারি মাধ্যমিক বিদ্যালয়। জিপিএ - ৫ ও পাসের হারের দিক দিয়ে এগিয়ে রয়েছে। জানা গেছে এ বছর ১৮৯জন পরীক্ষার্থীর মধ্যে ১৬১ জন পাস করেছে। পাসের হার ৮৯.৯৪ জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন। কারিগরি শাখায় ১ জন জিপিএ - ৫ পেয়েছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে আমতলী এম,ইউ মাধ্যমিক বিদ্যালয়। ৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫১ জন। পাশের হার ৭৫.৩৬। জিপিএ - ৫ পেয়েছে ৩ জন।
আমতলী মফিজ উদ্দিন বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ - ৫ পেয়েছে ২ জন। শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ- ৫ পেয়েছে ২ জন। কুকুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ -৫ পেয়েছে একজন, চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ -৫ পেয়েছে একজন, গাজীপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ -৫ পেয়েছে একজন এবং লোসা মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ -৫ পেয়েছে একজন।