কক্সবাজারে উখিয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পের অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় চাইল্ড ফোরাম, ইয়ুথ ফোরাম এবং স্থানীয় কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার উপজেলার রাজাপালং ইউনিয়নের জাদিমুড়া স্টেশন, পিনজিরকুল,গুচ্ছগ্রাম, তুতুরবিল, পূর্ব টাইপালং, টাইপালং, পূর্ব দরগাহ বিল, হারাশিয়া, হরিণমারা পরিচ্ছন্নতা ক্যাম্পেইন কার্যক্রমে স্থানীয় বাসিন্দা, শিশু, যুব এবং কমিউনিটির বিভিন্ন অংশীজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাবৃন্দ।
ইয়ুথ ফোরামের সদস্যরা জানান, পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি প্লাস্টিক বর্জ্য হ্রাস, বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণের বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন করা হয়। একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশ গড়ে তুলতে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ এবং নাগরিক দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরা হয়।
সচেতন নাগরিক সমাজ জানান, এই উদ্যোগের মাধ্যমে পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখা, প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ এবং কমিউনিটির মধ্যে পরিবেশবান্ধব আচরণ ও দায়িত্বশীলতা বৃদ্ধির বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে।