ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রেষ্ঠ ওসি ক্ষেতলাল থানার মুক্তারুল আলম

author
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৮
ad003
জয়পুরহাট জেলার পাঁচটি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম। রোববার (৯ আগস্ট) জেলা পুলিশের পক্ষ থেকে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান পরিচালনা, মামলা তদন্ত ও নিষ্পত্তি, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ পুলিশের সার্বিক কার্যক্রমে দায়িত্বশীলতা, দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ ওসি মুক্তারুল আলমকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।

পুরস্কার গ্রহণের সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ক্ষেতলাল থানার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এ স্বীকৃতি আইনশৃঙ্খলা রক্ষায় থানার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ওসি মুক্তারুল আলমের এ অর্জনকে ক্ষেতলাল থানার জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা আশা করছেন, তার নেতৃত্বে মাদক, অপরাধ ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবার মান আরও বাড়বে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT