ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিআরবে আগুনে পুড়ে নওগাঁর সাতজনের মৃত্যু

author
নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬ সকাল ১১:৪২
ad003
সৌদি আরবের রিয়াদের মানফুয়া এলাকার একটি সোফা তৈরির কারখানায় আঅগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর মৃত্যু হয়েছে। সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের মৃত বাদলের ছেলে সুমন (৩৫) ও একই গ্রামের চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ (২৭), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মৃত গুফফার প্রামাণিকের ছেলে মহুন প্রামানিক (৪২) ও সুমুন প্রামানিক, একই গ্রামের জাননার ছেলে রুবেল হোসেন (৩০) ও ফজলুর প্রামাণিকের ছেলে কলি প্রামাণিক (৩৫) এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল (৩৮)।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে রিয়াদের মানফুয়া এলাকার ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিল তাঁরা। রোববার (৯ আগষ্ট) দুপুরে ওই কারখানায় আগুন লেগে ওই ১৭ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে আত্রাই উপজেলার সাত প্রবাসী। তবে এ হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে আত্রাই উপজেলার সাতজন রয়েছে। নিহতের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের ৪ জন, ডুবাই গ্রামের দুইজন এবং পারকাসুন্দা গ্রামের ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT