‘সেবার এক বছর, আস্থার এক নতুন অধ্যায়’ প্রতিপাদ্য সামনে রেখে ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইউনিকো হসপিটাল। নিবেদিত স্বাস্থ্যসেবা, আন্তরিক সেবা এবং কমিউনিটির প্রতি দায়বদ্ধতার এক বছর পূর্তিতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হসপিটালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও অংশীদাররা উপস্থিত থেকে গত এক বছরের সাফল্য ও অর্জন তুলে ধরেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন ম্যানেজিং ডিরেক্টর তাজুল ইসলাম ঢালি এবং সিইও আর্দ্রা কুরিয়েন। বক্তব্যে তারা রোগী ও তাদের পরিবার, চিকিৎসক, স্বাস্থ্যসেবাকর্মী এবং কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবার আস্থা, সহযোগিতা ও নিষ্ঠাই ইউনিকো হসপিটালের এই অগ্রযাত্রার মূল ভিত্তি। মানসম্মত, সহমর্মিতাপূর্ণ ও রোগীকেন্দ্রিক চিকিৎসা নিশ্চিত করতে পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টাকে অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়।
আগামীর পরিকল্পনা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ, ক্লিনিক্যাল উৎকর্ষতা বৃদ্ধি এবং রোগী ও কমিউনিটির সঙ্গে দীর্ঘমেয়াদী আস্থার সম্পর্ক সুদৃঢ় করে উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
“To Transform Lives Through Excellence in Healthcare”—এই মূলমন্ত্রকে সামনে রেখে রোগীদের জীবনমান উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয় অনুষ্ঠান থেকে। গত এক বছরের সফল পথচলাকে স্মরণে রেখে আগামীতে আরও দীর্ঘ সময় মানুষের পাশে থেকে মানসম্মত সেবা দেওয়াই ইউনিকো হসপিটালের মূল লক্ষ্য।