ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ফুটপাত দখলমুক্তকরণ অভিযান, শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

author
ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬ দুপুর ৩:০২
ad003
ফরিদপুর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্তকরণ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১০ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পৌরসভা।

এসময় শহরের প্রাণকেন্দ্র জনতা ব্যাংকের মোড়, নিউমার্কেটের সামনে, চকবাজার, থানা রোড, মহাকালী পাঠশালার মোড়, বলাকা সুপার মার্কেটের সামনে, ময়রা পট্টিসহ আশপাশের এলাকায় ফুটপাত ও সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী'র নেতৃত্বে পরিচালিত অভিযানে পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জাকির বলেন, ফরিদপুর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ফুটপাত ও সড়ক দখল করে নতুন করে কোনো স্থাপনা নির্মাণ না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করাসহ সকলের সহযোগীতা প্রত্যাশা করেন তিনি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT