ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অনুরাগ এর প্রতিষ্ঠাবার্ষিকী

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬ দুপুর ৩:১৩
ad003
আলোচনা, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এই আয়োজন।

এতে প্রধান অতিথি ছিলেন  ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।সংগঠনের সভাপতি রুবিনা আলমগীরের সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, ১৭ বছরের ফ্যাসিবাদের আমলে আমাদের শিল্প সংস্কৃতি ও গণতন্ত্র ধবংস হয়েছে। শিল্প সংস্কৃতি ছেড়ে যুব সমাজ বর্তমানে মাদকের দিকে এগিয়ে যাচ্ছে। দেশকে মাদক থেকে মুক্ত করতে হলে সংস্কৃতির শক্তিতে এগিয়ে নিয়ে যাবে।অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠন সেই কাজটিই করে যাচ্ছে।

আলোচনার পর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার পাশাপাশি  সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে  দশ বিশিষ্টজনকে অনুরাগ সম্মাননা প্রদান করা হয়।

এর আগে উত্তরীয় পরিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে বরণ করিয়ে নেওয়া হয়।  সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন উদিয়মান  ও তারকাশিল্পীরা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT