ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে বৃক্ষরোপণ করলেন বন,পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী

author
কেরানীগঞ্জ, ঢাকা প্রতিনিধি

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬ দুপুর ৩:১১
ad003
ঢাকার কেরানীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

মঙ্গলবার (১১ আগষ্ট) সকালে উপজেলার শাক্তা ইউনিয়নের নয়াবাজার ডিগ্রি কলেজ প্রাঙ্গনে এই বৃক্ষরোপণ করা হয়।

বৃক্ষরোপণ শেষে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা সেই স্লোগানের আলোকে সারা বাংলাদেশকে সাজাবো। সেই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। আমরা আশা করছি সত্যিকার অর্থে পাঁচ বছরে ২৫ কোটি গাছ রেখে যেতে পারবো।

বেশি করে গাছ লাগানোর পাশাপাশি বৃক্ষের পরিচর্যা ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য মোঃ আমানউল্লাহ আমান, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ আরও অনেকে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT