ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধুখালীতে শিক্ষকদের সাথে ইউএনও এর মতবিনিময় সভা

author
মধুখালি প্রতিনিধি

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮
ad003
ফরিদপুরের মধুখালিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এর সাথে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগষ্ট বুধবার সকাল ১০টার সময় উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আ: আউয়াল আকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান। বাগাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইউনুস আলী ফকির এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ,উপজেলা একাডেমি সুপারভাইজার রাশেদুল ইসলাম, শুকুর মাহমুদ স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ নাজির হোসেন মৃধা,মেগচামি আদর্শ আলিম মাদ্রাসার সুপার মাওলানা আলিমুজ্জামান,আশাপুর সিনিয়র মাদ্রাসার সুপার মোঃ শহিদুল ইসলাম,বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রজব আলী মোল্লা,কামারখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বশির উদ্দিন,মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন মোল্লা সহ আরো অনেকে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মধুখালি উপজেলার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে যা যা করনিও ঠিক তাই করবেন।  প্রতি মাসে বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষক ও ছাত্র ছাত্রীদের সাথে আলোচনা করতে, মিট-দা ইউএনও আয়োজন করা হবে। তিনি তার বক্তব্যে বলেন শিক্ষকদের সন্মানিত করেছেন স্বয়ং বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম, তিনি নিজেও একজন আদর্শ শিক্ষক ছিলেন। ইউএনও আরো বলেন, ছাত্র-ছাত্রীদেরকে সুশিক্ষা দিতে হবে, শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের পিতৃতুল্য আচারন করতে হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রতিটা স্কুলে ছাত্র-ছাত্রীদেরকে অবশ্যই স্কুলড্রেস পরিধান করতে হবে, স্কুলড্রেস পড়ে যত তত্ত্ব ঘোরাফেরা করা যাবে না।  শিক্ষার্থীকে সন্ধ্যার পরে বাইরে ঘোরাফেরা করা যাবে না। অনুষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে আরো নানাবিদ নির্দেশনা প্রদান করেছেন নবাগত ইউএনও মাসুদুর রহমান।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT