ঢাকা | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ইং | ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূঞাপুরে নিজ চালকের ভুলে হেলপার চাকায় পিষ্ট

author
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬ সকাল ৮:২৬
ad003
টাঙ্গাইলের ভূঞাপুরে নিজ চালকের ভুলে বুধবার (১২ আগস্ট) সকাল ১০ টায় নিজেদের গাড়ির চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু হয়েছে।

ভূঞাপুর - তারাকান্দি রুটে বীরহাটি বাইপাস সড়কের মোড়ে মালবাহী পিকাপ ভ্যান গাড়ি পেছনের দিকে পেছানোর সময় দিক নির্দেশনা দেয়ার সময় চালকের ভুলে গাড়ির গতি বেড়ে যায় এবং হেলপার গাড়িটির চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, হেলপারের নির্দেশনায় গাড়িটি পেছনের দিকে যাচ্ছি। কিন্তু গাড়ির গতি বেড়ে গিয়ে হেলপার চাকার নিচে পড়ে পিষ্ট হয়।

ভূঞাপুর থানার উপপরিদর্শক ( এস আই) নজরুল  ইসলাম ঘটনা স্থল থেকে হেলপারের মৃতদেহ উদ্ধার করে এবং গাড়িটি জব্দ করে। তবে চালক পালিয়ে যায়।  নিহত হেলপারের নাম জান্নাত ইসলাম (২৩) সে ফরিদপুর জেলার মধুখালী থানার, চর বহুল বাড়িয়া গ্রামের  রাহুল আলমের ছেলে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT