চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন সীতাকুণ্ড পৌরসভা যুবদলের নেতাকর্মীরা।
বুধবার (১২ আগষ্ট) দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আমিরাবাদ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে উপজেলা বিএনপি ও পৌর যুবদলের নেতাকর্মীরা তাদের বাড়িতে যান। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে প্রয়োজনীয় সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব মো. মোরসালিন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জরুরি সামগ্রী নিয়ে এসেছি। পরবর্তীতে আরও ব্যাপকভাবে সহায়তা প্রদান করা হবে। মাননীয় সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরী প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, যেন সর্বোচ্চ সহায়তা করা হয়। এছাড়াও বিএনপির পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছি।”
সীতাকুণ্ড পৌরসভা যুবদলের সদস্যসচিব জিয়া উদ্দীন বলেন, “মাননীয় সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরীর নির্দেশে পৌরসভা যুবদলের পক্ষ থেকে আমরা প্রাথমিকভাবে কিছু ত্রাণসামগ্রী নিয়ে এসেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা কিছুটা লাঘব করতে আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, যুগ্ম আহ্বায়ক সালামত উল্ল্যাহ, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান হিরু, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী শরীফ, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক সুনন্দ ভট্টাচার্য্য সাগর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল আলম মুন্না ও বাহার উদ্দিন নিরব, সীতাকুণ্ড কলেজ ছাত্রদলের সভাপতি আশরাফ জিকু ও সাধারণ সম্পাদক একরামুল হক শিপনসহ অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, গতকাল রাত ৯:৩০ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাশে আমিরাবাদ এলাকায় মনু কোম্পানির বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ছয়টি বসতভিটা পুড়ে ছাই হয়ে যায়। এসম আশেপাশে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই ঘন্টার বেশি সময় ধরে বন্ধ থাকে যানচলাচল।