ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দৃষ্টি-প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ : মানবিক দৃষ্টান্ত দেখালেন উপজেলা প্রশাসন

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৪
ad003
কেউ চিকিৎসার জন্য,কেউ নিজের সামর্থ্য হারিয়ে শেষ আশ্রয় খুঁজতে, কেউ আসেন একটি স্বপ্ন বাস্তবায়ন করে নিজেকে স্বাবলম্বী করে তুলতে। প্রত্যেকের চোখে যেন অনিশ্চয়তার ছাপ। কণ্ঠে অসহায়ত্বের দীর্ঘশ্বাস।

বুধবার (১২ আগষ্ট) নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এসএম ফয়েজ উদ্দিনের কার্যালয়ে এমনই এক মানবিক দৃশ্যে সকলের চোখে পরেছে। তাঁদের একজন দৃষ্টি প্রতিবন্ধী ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স মাস্টার্স শেষ হওয়া যিনি সিদ্ধিরগঞ্জ কদমতলী এলাকার কামাল হোসেন পিয়াস। দরিদ্রতার কারনে অনেক সময় তিনবেলা খাবারও জোটে না তাদের। তবুও উচ্চশিক্ষার স্বপ্ন ছাড়েননি এ দৃষ্টি প্রতিবন্ধী কামাল হোসেন পিয়াস। সেই স্বপ্ন যেন থেমে না যায়, সেজন্য শিক্ষাবৃত্তি সহায়তা হিসেবে একটি ল্যাপটপ চেয়ে আবেদন করেন উপজেলা প্রশাসনের নিকট। আবেদনে সাড়া দিয়ে মানবিক ইউএনও তার উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে তাৎক্ষণিক একটি ল্যাপটপ উপহার দেন। ল্যাপটপে খুশি দৃষ্টি প্রতিবন্ধী কামাল হোসেন পিয়াস। ল্যাপটপ হাতে পেয়ে পিয়াস বলেন এই একটি ল্যাপটপ আমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারবে। অদম্য শক্তি দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য। এই ল্যাপটপের মাধ্যমে নিজের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্বনির্ভরশীল হতে হবে।  

এদিকে উপহার দিতে পেরে আনন্দিত  মানবিক ইউএনও এস এম ফয়েজ উদ্দিন। তিনি  বলেন, "একটি আবেদনপত্রের পেছনে থাকে একটি পরিবারের বেদনা। কেউ চিকিৎসার জন্য আসে, কেউ সন্তানের পড়াশোনা বাঁচাতে আসে, কেউ শেষ সম্বলটুকু হারিয়ে সাহায্য চায়। মানুষের এই আস্থার জায়গাটিকে মর্যাদা দেওয়া প্রশাসনের দায়িত্ব।"

তিনি আরও বলেন, "সরকারি নীতিমালার আলোকে প্রকৃত অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। মানুষের কষ্ট মন দিয়ে শোনা এবং সম্ভব হলে তাৎক্ষণিক সহায়তা দেওয়া—এটিও জনসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ।"
প্রতিটি আবেদন হয়তো প্রশাসনিক নথি হিসেবে সংরক্ষিত থাকবে। কিন্তু সেই আবেদনগুলোর ভেতরে ছিল একজন বাবার জীবন বাঁচানোর আর্তি, একজন মায়ের চিকিৎসার আকুতি এবং একজন দৃষ্টি-প্রতিবন্ধী শিক্ষার্থীর স্বপ্ন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT