ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে রামগতিতে কোস্ট গার্ডের অভিযানে ৭১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

author
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬ দুপুর ৩:১২
ad003
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার  বিকেলে রামগতি থানাধীন সেকান্তর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ৭১৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট রামগতির সদস্যরা সেকান্তর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি বাসে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনের সন্ধান পাওয়া যায়।

পরে বাসটি থেকে আনুমানিক ৭১৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। জব্দ করা পলিথিনের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮৬ হাজার টাকা।

অভিযান চলাকালে নিষিদ্ধ পলিথিনের প্রকৃত মালিককে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জব্দ করা পলিথিনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

পরিবেশ দূষণ রোধ ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT