জয়পুরহাটের ক্ষেতলালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে জাকির মুন্সি যোগদান করেছেন।
বুধবার (১২ আগস্ট) দুপুরের দিকে তিনি ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর যোগদানে উপজেলা প্রশাসনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।
নবাগত (ইউএনও) জাকির মুন্সি দায়িত্ব পালনে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছেন।
এদিকে, নবাগত উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সিকে ক্ষেতলাল উপজেলায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁর দায়িত্বকাল সফল ও সুন্দর হোক এমন প্রত্যাশা সবার।