ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে পরকীয়ার জেরে নারীকে কুপিয়ে হত্যা, প্রেমিকের আত্মহত্যা

author
আশুলিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬ ভোর ৪:৩৪
ad003
আশুলিয়ায় পরকীয়া সম্পর্কের জেরে এক নারীকে কুপিয়ে হত্যা করার পর মো. নজরুল ইসলাম (৪৭) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে আজ দুপুরে জোড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহতরা হলেন—আশুলিয়ার শ্রীখণ্ডিয়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম (৪৭) এবং রেখা বেগম (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নজরুলের সঙ্গে রেখা বেগমের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। আজ দুপুরের দিকে রেখা বেগম নজরুলের বাসায় আসেন। সে সময় নজরুলের পরিবারের সদস্যরা কেউ বাড়িতে ছিলেন না। একপর্যায়ে কোনো বিষয় নিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য হলে ক্ষুব্ধ হয়ে নজরুল বটি বা ধারালো অস্ত্র দিয়ে রেখাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। রেখার মৃত্যু নিশ্চিত করার পর নজরুল নিজেই ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ আকন্দ জানান, দুপুর দুইটার দিকে খবর পেয়ে পুলিশ ওই এলাকার একটি দুই তলা ভবনের দ্বিতীয় তলার পশ্চিম পাশের কক্ষের দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT