ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাকিমপুরে দীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের উদ্যোগে একদিনের চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত

author
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬ সকাল ৭:০৩
ad003
দিনাজপুরের হাকিমপুরের  হিলিতে দুস্ত  ও অসহায় চক্ষু  রোগীদের  জন্য সম্পুর্ন বিনামুল্যে দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বাংলাহিলি খাসমহল হাট ও বাজার ব্যবসায়ী সমিতি ও বাংলাহিলি পাবলিক ক্লাব ও লাইব্রেরীর যৌথ আয়োজনে  বুধবার (১২আগস্ট) সকাল ১০টায় পাবলিক ক্লাব ও লাইব্রেরী প্রাঙ্গনে দিনব্যাপী এই চক্ষু শিবির ক্যাম্পের শুভ উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান।

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলার বিএনপির সিনিয়র সহসভাপতি শানিনুর ইসলাম শাহিন,যুগ্ন সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, বাংলাহিলি পাবলিক ক্লাব ও লাইব্রেরীর সাধারন সম্পাদক আরমান আলীসহ অনেকে।

রংপুরের দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের একটি মেডিকেল টিম হিলির বিভিন্ন এলাকা থেকে আসা   দু'শতাধিক নারী ও পুরুষ রোগীকে বিনামুল্যে চক্ষু সেবা প্রদান করেন।

সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে এই চক্ষু শিবির। এসময় চোখের বিভিন্ন রোগে আক্রান্ত  রোগীদের চোখ পরীক্ষা নিরীক্ষা করে বিনামুল্যে তাদের ওষুধ ও চশমা প্রদান করা হয়। সেই সাথে চোখে ছানিপড়া রোগীদের চিহ্নিত করা হয়। তাদের দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতালে নিয়ে সম্পুর্ন বিনামুল্যে চোখের  অপারেশন শেষে তাদের কে   বাড়ি পৌছে দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট  কর্তৃপক্ষ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT